সেমিফাইনালে কে কার মুখোমুখি

news-image

ক্রীড়া ডেস্ক : স্কটল্যান্ডের বিপক্ষে ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং। শারজায় নিয়মরক্ষার ম্যাচটি পাকিস্তান জিতে নিল ৭২ রানে। টানা পাঁচ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল তারা।

দুবাইয়ে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০১০ বিশ্বকাপের সেমিতে এই অজিদের কাছে হেরেই বিদায় নিয়েছিল পাকিস্তান।

এর আগে বুধবার আবুধাবিতে প্রথম সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গতকাল শারজায় আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ভারতের হৃদয় ভেঙেছে কিউইরা। ২০১৬ বিশ্বকাপের সেমিতেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। সেবার জিতেছিল ইংলিশরা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির নাম পাকিস্তান। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতে টানা ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ জিতল পাকিস্তানিরা। বাবর আজমের নেতৃত্বে মরুর দেশে কখনো হারেনি তারা। অজিদের জন্য তাই কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে।

দুবাইয়ে রোববার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে সেমিফাইনাল জয়ী দুই দল।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী