,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। এরা হলেন আদিবা (২) ও আরিফা (২)। রবিবার বেলা ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। দুজন অষ্টগ্রামের উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে।
পারিবারিক ও স্হানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল ওই শিশুরা। একপর্যায়ে সবার অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর দুই শিশুকে পুকুরে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করার পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের