,

পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে ডাকা সভা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসতে শুরু করেন। তাদের উপস্থিতিতেই হঠাৎ সভা স্থগিতের ঘোষণা আসে।

এদিকে, ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে যে ধর্মঘট চলছে, তা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন। দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা তাদের দাবি আদায়ে এ অবস্থানের কথা জানান।

সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড