৫ উপকরণে তৈরি করুন ক্ষীর পুলি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত তো প্রায় চলেই এলো। আর শীত এলেই পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় সবার ঘরেই। চাইলে এখন থেকেই পিঠা খাওয়া শুরু করতে পারেন।

অনেকেই ঝামেলার ভয়ে ঘরে পিঠা তৈরি করতে চান না। আবারসঠিক উপায়ে পিঠা তৈরি না করলে তা ভালোও হয় না খেতে।

তবে খুব সহজেই ক্ষীর পুলি পিঠা ঘরে তৈরি করতে পারবেন। তাও আবার মাত্র ৫ উপকরণ দিয়েই। চলুন তবে জেনে সহজ রেসিপি-

উপকরণ

১. দুধের তৈরি পুর পরিমাণমতো
২. ময়দা মাখা ২ কাপ
৩. দুধ ২ কাপ
৪. চিনি পরিমাণ মতো ও
৫. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে দুধ ও চিনি মিশিয়ে রস তৈরি করে নিন। চাইলে ২ টুকরো এলাচও মেশাতে পারেন।

এবার ময়দার ডো থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিন। তারপর অর্ধেক করে রুটি কেটে নিন।

কাটা অর্ধেক রুটিতে ক্ষীর দিয়ে নিমকির আকারে পুলি পিঠা তৈরি করে নিতে হবে। এবার অন্য প্যানে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিন।

এবার ভাজা পিঠাগুলো দুধের রসে ছেড়ে দিন। কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। ভালোভাবে পিঠা ভিজে গেলে পরিবেশন করুন মজাদার দুধে ভেজানো ক্ষীর পুলি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী