,

সৌদিতে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা অনুমোদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় বুধবার দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এসএফডিএ) এ অনুমোদন দেয়। শুক্রবার আরব নিউজ এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যেরই বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রতিবেশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

প্রাপ্ত বয়স্কদের করোনা টিকা প্রয়োগ করে সফলতা পাওয়ায় শিশুদের এ টিকা দেয়ার বিষয়ে গবেষণা শুরু হয়। শিশুদের ক্ষেত্রে এ টিকা কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে চলে বিস্তার গবেষণা।

অতঃপর অনেক দেশ শিশুদের ওপর করোনা টিকা প্রয়োগ শুরু করে। এ ধারবাহিকতায় সৌদি আরবও তাদের শিশুদের টিকা কার্যক্রমের অন্তর্ভূক্ত করতে যাচ্ছে।

গত সপ্তাহে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের মতামত জানতে একটি জরিপ পরিচালনা করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহকৃত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এসএফডিএ শিশুদের টিকা দেয়ার এ সিদ্ধান্ত জানায়।

সৌদি আরবের মহামারি বিশেষজ্ঞরা আরব নিউজকে বলেন, বিশ্বে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার পর এখন পর্যন্ত কোনো তীব্র বা অপ্রত্যাশিত জটিলতা দেখা যায়নি। তারা বলছেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সুরক্ষিতভাবে শিশুরা বিদ্যালয় ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

বাহরাইন সরকারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, উপসাগরীয় দেশটির কর্তৃপক্ষ গত মঙ্গলবার শিশুদের জন্য ফাইজারের কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের