সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল তৈরির কারখানা ছিল সেটি। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া জানা যায়নি নিহতদের পরিচয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত পাঁচজন শ্রমিক হবেন। শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে কেউ আহত হয়েছেন কি না সেই খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী