,

এবার বার্সেলোনাকে খোঁচালেন মরিনহো

5302dde0c169d-Mourinho_Imageএবারের মৌসুমের দ্বিতীয় দফায় চেলসির কোচের দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে বেশ চুপচাপই ছিলেন হোসে মরিনহো। মনে হচ্ছিল যেন বদলেই গেছেন এই পর্তুগিজ কোচ। কিন্তু মাঝপর্যায়ে এসেই স্বরূপে আবির্ভূত হয়েছেন ‘স্পেশাল ওয়ান’। প্রতিপক্ষের দিকে ছুড়ে দিচ্ছেন তীক্ষ সব বাক্যবাণ। কয়েক দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে বলেছিলেন ‘ব্যর্থতা বিশারদ’। এবার মরিনহোর বাক্যবাণ ছুটে গেছে পুরোনো শত্রু বার্সেলোনার দিকে। টাটা মার্টিনোর এই বার্সেলোনা নাকি বহু বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শক্তিমত্তার বিচারে কাতালানদেরই ফেবারিট বলে বিবেচনা করছেন অনেকে। কিন্তু মরিনহো যেন নিয়েছেন শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে ফেলার নীতি। মাত্র দুই দিন আগেই ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে এফএ কাপের লড়াই থেকে ছিটকে পড়লেও এখন মরিনহো সমর্থন জোগাচ্ছেন সেই ম্যানসিটিকেই। তাদের প্রতিপক্ষ যে মরিনহোর পুরোনো শত্রু বার্সেলোনা। ইতিহাস বার্সেলোনার পক্ষে থাকলেও ম্যানচেস্টার সিটির জয়ের অনেক সম্ভাবনা আছে বলেই মনে করছেন মরিনহো, ‘ইতিহাসের বিচারে অবশ্যই বার্সেলোনা ফেবারিট। কিন্তু এবারের মৌসুমের বার্সেলোনা বিগত বছরগুলোর মতো নয়। তাদের মেসি আছে, সে বিশেষ একজন খেলোয়াড়। তাকে ছাড়াও বার্সেলোনার আরও অনেকে আছে। কিন্তু আমার মনে হয় এই বার্সেলোনা বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। ফলে সিটি জিততেও পারে।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের মাঠেই বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি খেলবে ম্যানচেস্টার সিটি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা ৪৫ মিনিটে।— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা