,

অবশেষে হু’র অনুমোদন পেলো কোভ্যাক্সিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৈরি করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এতে এ ভ্যাকসিন গ্রহণকারী ভারতীয়দের অন্য দেশ ভ্রমনকালে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

এনডিটিভির খবরে বলা হয়, বুধবার হু কোভ্যাক্সিনের এ অনুমোদন দেয়। ভারতে তৈরি করোনার এ ভ্যাকসিন ১৮ বছরের বেশি বয়সের লোকজন দুটি ডোজের মাধ্যমে গ্রহণ করে থাকেন। এক ডোজ গ্রহণের চার সপ্তাহ পর অপর ডোজ নিতে হয়।

তবে হু শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিনটির ব্যবহার নিয়ে কোনো অনুমোদন দেয়নি। এ ছাড়া বিশ^ স্বাস্থ্য সংস্থাটি বলছে, কোভ্যাক্সিন সম্পর্কীত যেসব তথ্য তাদের কাছে সরবরাহ করা হয়েছে, তা গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ ভ্যাকসিনের অনুমতি দেয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নয়।

হু বলছে, টেকনিকাল উপদেষ্টা গ্রুপ (স্বাধীন একটি প্যানেল) জানিয়েছে যে, কোভিড-১৯ মোকাবেলায় কোভ্যাক্সিন কার্যকর। এ ভ্যাকসিনটি ব্যবহার করা যেতে পারে বলে জানা তারা।

কোভ্যাক্সিনের অনুমোদন এসেছে বেশ বিলম্বে। এ টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক গত এপ্রিলে অনুমোদন চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড