,

রাস্তায় ফেলে ছুরিকাঘাত করে বন্ধুকে হত্যা

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাজিরপুর ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। কাশেম নাজিরপুর ইউনিয়নের লহ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কাশেম ও কেনাল (৪৪) পাশাপাশি গ্রামের বাসিন্দা। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। পাঁচ বছর আগে ইরাক থেকে দেশে ফেরেন কাশেম। বিদেশ যাওয়ার জন্য বন্ধু কাশেমের দারস্ত হন কেনাল। এ জন্য তিন বছর আগে কাশেমকে কেনাল ১ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অজুহাতে কেনালকে বিদেশ পাঠাতে পারেননি কাশেম। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

কেনালের টাকা নিয়ে এক বছর আগে সালিস হয়। সে সময় কাশেম এক লাখ টাকা কেনালকে ফেরত দেন। বাকি ৮০ হাজার টাকার জন্য কাশেমের কাছ থেকে ফাঁকা চেক নেন কেনাল। কাশেম বাকি টাকা পরিশোধ করতে চাইলেও ফাঁকা চেকটি ফেরত দিতে তালবাহানা শুরু করেন কেনাল। এরপর থেকেই দুজনের মধ্যে রেষারেষি চলে আসছিল।

নিহত কাশেমের মা জামেনা বেগম জানান, কেনাল বুধবার সকালে চেক ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে কাশেমকে ডাকেন। কেনালের ফোন পেয়ে খাবার রেখেই সাইকেল নিয়ে নাজিরপুর বাজারে যান কাশেম। এরপর আর ফেরত আসেননি।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানি বেলাল হোসেন জানান, তার দোকানের পাশেই দাঁড়িয়ে ছিলেন কেনাল। সকাল সাড়ে ৯টার দিকে সাইকেল নিয়ে কাশেম তার দোকানের সামনে এলে কেনাল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। কাশেম মাটিতে লুটিয়ে পড়লে পিঠে এবং পেটে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যান কেনাল। পরে কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। অভিযুক্ত কেনাল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান