বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অহংকারী বউ’ মাহি

news-image

‘বিনোদন প্রতিবেদক : বড়লোকের অংহকারী মেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি! এমন রূপে তাকে দেখা যাবে নতুন এক সিনেমায়। নাম ‘অহংকারী বউ’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই সিনেমাটা করছি। এটা একটা রেডি প্রজেক্ট। আমার মনে হয়েছে, মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’

তিনি আরও বলেন, ‘সিনেমায় বড়লোকের অংহকারী মেয়ের চরিত্রে অভিনয় করবে মাহি। সব ঠিক থাকলে আগামী ১৭ ডিসেম্বর থেকে এর শুটিং শুরুর ইচ্ছে আছে।’

এদিকে, ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্ব সুন্দরী’। এতে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি। আর দ্বিতীয় সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল