,

ধর্ষণের মামলায় ভিপি নুরসহ ৫ জনকে অব্যাহতি

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের মামলায় সাবেক ভিপি নুরুল হক নুরের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী চার্জশিট আমলে গ্রহণ করে আগামী ৩০ নভেম্বর চার্জগঠনের শুনানির দিন ধার্য করেছেন।

এদিন একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। অব্যাহতি পাওয়া অপর চার আসামি হলেন-বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

বুধবার শুনানিকালে আসামি হাসান আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার মামুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে ট্রাইব্যুনাল জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের এক শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।

মামলার তদন্তে হাসান আল মামুনকে অভিযুক্ত করে এবং নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের