নতুন চাকরিতে আবেদনের আগে লাগবে অনুমতি

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন চাকরিতে আবেদনের জন্য অনুমতি নিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের। যারা ইতোমধ্যে অনুমতি না নিয়ে আবেদন করেছেন তাদের লিখিত বা ব্যবহারিক পরীক্ষার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। গত ৩১ অক্টোবর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার আদেশটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার কর্মকর্তা উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত

আদেশে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে, মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর কিংবা পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৭ নম্বরে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কাজ ছাড়া অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না।

আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীদের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এ ছাড়া যারা ইতিপূর্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অংশগ্রহণ করতে হবে লিখিত/ব্যবহারিক পরীক্ষায়। অনুমতি না নিলে তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী