কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ১৯

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে গুলির পর জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি তিনি।কারিমি আরও বলেন, ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, এটি একটি গাড়ি বোমা হামলা।এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। ২৩ অক্টোবর দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় এক শিশুসহ দুইজন নিহত হয়।

চলতি বছর ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় দেশটিতে। তালেবান নতুন সরকার গঠন করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি আফগানিস্তানের। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। চরম খাদ্য সংকটে আফগান নাগরিকরা। এর মাঝেই ঘটছে হামলার ঘটনা। ফলে এক ধরনের আতঙ্কের মধ্যে বসবাস করছে সাধারণ মানুষ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী