,

সেনা কল্যণ ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আগামী ৭ নভেম্বর থেকে পুঁজিবাজারে শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “SKICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫২।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দকৃত শেয়ার ০২ নভেম্বর জমা হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলণের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির পুনঃমূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড