বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনেতাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে‌ দেয়া ভাষণে ট্রাম্প প্রশাসনের নেয়া সিদ্ধান্তের জন্য বিশ্বনেতাদের কাছে ক্ষমা চাইলেন। খবর সিএনএন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছিলো। প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিগত প্রশাসনের ওই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত। ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে দিয়েছে। ’

জো বাইডেন বলেন, ‘গত এপ্রিলে জলবায়ু বিষয়ক লিডারস সামিটে আমি যে উচ্চাভিলাষী টার্গেট নির্ধারণ করেছিলাম, যুক্তরাষ্ট্র তা পূরণে সক্ষম হবে। এতে করে ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমন ২০০৫ সালের পর্যায়ের চেয়ে ৫০ থেকে ৫২ শতাংশ কমে যাবে।’

জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রবিবার গ্লাসগোতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। সেখানে তারা পৃথিবীর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করবেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল