,

গুগলে যুক্ত হচ্ছে সার্চ থেকে ফটো ডিলিট করার টুল

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার সার্চ থেকে ছবি ডিলিট করার টুল আনছে এই টেক জায়ান্ট গুগল। নতুন এই টুলের মাধ্যমে গুগল সার্চ থেকে অভিভাবকরা তাদের নাবালক সন্তানের ছবি মুছে দিতে পারবেন।

গত ২৮ অক্টোবর একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, তারা এমন একটি টুল আনতে যাচ্ছে, যার মাধ্যমে কোনো অভিভাবক তার ১৮ বছরের নিচে বয়সের শিশুর ছবি গুগলের ইমেজ ট্যাব থেকে অথবা থাম্বনেইল থেকে একেবারে সরিয়ে দিতে পারবেন। যদিও এর ঘোষণা
গত আগস্টেই দিয়েছিল তারা।

সিএনএন- এর এক প্রতিবেদনে জানানো হয়, গত আগস্টে গুগল এমন একটি ঘোষণা দিয়েছিল। সেখানে আরও কিছু ফিচারের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। যেটা প্রাইভেট ডিফল্ট সেটিংস এর মতো, যেখানে কোনও টিনএজার ভিডিও আপলোড করলে সেটার সঙ্গে তার অভিভাবকের একটা লিঙ্ক তৈরি হবে; যার মাধ্যমে অভিভাবক সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মাধ্যমে নাবালকদের ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করছেন তারা।

এর আগে গুগল অফার দিয়েছিল যে কোনো ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য-ছবি, যেগুলো তার অসম্মতিতে পোস্ট হয়েছে অথবা আর্থিক, মেডিক্যাল অথবা জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কোনো তথ্য অনুরোধের ভিত্তিতে সরিয়ে ফেলতে পারবেন।

নতুন এই টুল ব্যবহারে একজনের ছবি ইন্টারনেট থেকে সম্পূর্ণ মুছে যাবে না। তবে ব্যবহারকারী সেই ছবি ধারণকারী ইউআরএলকে ফ্ল্যাগ করে দিতে পারবেন। এক্ষেত্রে সম্পূর্ণ মুছে দিতে চাইলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ওয়েব সাইটের কাছে অনুরোধ করতে হবে।

গুগল আরও জানায়, তাদের প্রতিষ্ঠান এ রকম প্রতিটি সাবমিশনকেই রিভিউ করবে। যদি তারা প্রয়োজন মনে করে তাহলে আরও কিছু তথ্য চেয়ে নেবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা