সাকিবের পরিবর্তে শামীম, সোহান এখনো অনিশ্চিত

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র দুই ম্যাচ বাকি বাংলাদেশের। এরই মধ্যে চোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। তার পরিবর্তে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে আসবেন শামীম পাটোয়ারী। যদিও অলরাউন্ডার সাকিবের সঙ্গে শামীমের তুলনা করা ঠিক না। তবে যেহেতু দলে বাড়তি ক্রিকেটার নেই। যার কারণে এই তরুণকে দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। তবে ইনজুরিতে থাকায় এখনো অনিশ্চিত নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, আগামীকাল দক্ষিন আফ্রিকার বিপক্ষে সাকিবের জায়গায় খেলবেন শামীম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সম্ভবনা নেই সোহানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তাসকিন আহমেদের বলে পাওয়া চোট থেকে এখনো মুক্তি মেলেনি এই উইকেটকিপার ব্যাটারের।

এমনিতেই বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাহমুদউল্লাহর দল। এখন সাকিবের সঙ্গে সোহানও খেলতে না পারলে একাদশ সাজাতেই সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। কারণ এই দুজন ছাড়া দলের সঙ্গে আছেন আর মাত্র ১৩ জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী