,

ভারতের হারের পাঁচ কারণ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে লজ্জার হার। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত ভারতের।

নিউজিল্যান্ডের বিপক্ষে কী কারণে ভারতের এমন বিপর্যয়। দেখে নেওয়া যাক পাঁচটি বড় কারণ-

১

আবার টসে হারেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।

২

টস হারলেও নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের আসল কারণ জঘন্য ব্যাটিং। ভারতের সব ব্যাটাররাই অত্যন্ত খারাপ শট নির্বাচন করে আউট হয়েছেন।

৩

ভারতের পুরো ইনিংসে মাত্র দুটি ছয়, আটটি চার হয়েছে। কোহলি, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া মিলে মোট ৬০টি বল খেলেছেন। এই ৬০ বলে চার হয়েছে মাত্র একটি। হার্দিক চারটি মারেন। কোহলি, রোহিতের ব্যাট থেকে বাউন্ডারি আসেনি।

৪

ভারতীয় দলের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। আগের ম্যাচে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান করা কোহলি এক ধাপ পিছিয়ে চার নম্বরে নামেন। রোহিতকে ওপেনিংয়ের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। নামানো হয় তিনে।

৫

বল হাতে রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুরের ব্যর্থতা। জসপ্রিত বুমরা দুই উইকেট নেন। আর কোনো ভারতীয় বোলার উইকেট পাননি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?