আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক ফারুক

news-image

বিনোদন প্রতিবেদক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। বর্তমানে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। এর আগে, টানা চার মাস আইসিইউতে ছিলেন মিয়াভাই’খ্যাত এই অভিনেতা। এমনটাই জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি জানান, অভিনেতার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। এখন কথা বলাসহ বেশ কিছু কাজ তিনি নিজেই করতে পারছেন। মাস দুয়েক আগে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বিষয়টি গণমাধ্যমের সামনে আনেনি তার পরিবার।

সিঙ্গাপুর থেকে তিনি বলেন, ‘আপনাদের মিয়াভাই এখন আগের তুলনায় অনেক ভালো আছে। এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন। সবাই তার জন্যে দোয়া করবেন।’

এদিকে, রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে প্রায় আট মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। নিয়মিত চেকআপের জন্য চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। এরপর সংক্রমণ ধরা পড়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ থেকে আইসিইউতে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

উল্লেখ্য, ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান ফারুক। ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ এমন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী