দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নেতা নিহত

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

নিহত নাজমুল হাসান (৩৫) রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে এবং চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের নেতা।

নাজমুল হাসানের মৃত্যুর সংবাদে চৈত্রঘাট বাজারের ব্যবসায়ীরা তার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে এসে নাজমুল হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয়ে নাজমুলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যাকে কেন্দ্র করে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী