,

মুরগির খোপে পিস্তল-গুলি-চাইনিজ কুড়াল, দুইজন গ্রেপ্তার

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহর থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রধারীদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট শহরের আলীয়া মাদরাসা রোডস্থ মো. এবাদুল হোসেন তালুকদারের বাড়ি থেকে ৩টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল ও রড উদ্ধার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। এর আগে দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক গ্রেপ্তারের তথ্য জানান।

আটককৃতরা হলেন, বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার(৩০) এবং একই এলাকার মেছের সরদার এর ছেলে রুবেল সরদার (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর খুলনা-মাওয়া মহাসড়কের পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মানিক হাওলাদার (৩০) ও রুবেল সরদার (৪০) নামের সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সকালে শহরের দক্ষিণ সরুই আলিয়া মাদরাসা রোড এলাকার পলাতক আসামি মাহফুজ কাজীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পাশের মুরগির খোপ থেকে ৩টি সচল পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে বাগেরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য আসামি মাহজফুজ কাজী এবং অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান এসপি। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট থানায় একাধিক মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান