পাটুরিয়ায় উদ্ধারকাজে রুস্তম

news-image

জেলা প্রতিনিধি : পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া ফেরি উদ্ধারে সেখানে পৌঁছেছে ‘রুস্তম’। শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধারকারী জাহাজ ‘হামজার’ সঙ্গে চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ‘রুস্তম’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার অভিযানে সকাল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২টি ট্রাক-কার্ভাডভ‌্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন জানান, উদ্ধার অভিযান চলছে। এ কাজে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

এর আগে বুধবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী-কাভার্ডভ্যান ও মোটরসাইকেল নিয়ে আমানত শাহ নামের একটি রো রো ফেরি কাত হয়ে যায়। এতে ফেরিতে থাকা সব যানবাহন ডুবে যায়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন চার সদস্য ও নৌ-মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী