ভারতে ধাপে ধাপে বাড়ছে করোনায় মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নীচে নামলেও মৃত্যু ছাড়াল ৮০০। মৃতের সিংহভাগই কেরালায়।

ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কমলেও, দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশেটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। বৃহস্পতিবার তা ১৬ হাজার ছেড়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশেটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহামারি পর্বে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। গত কয়েক দিনে দৈনিক মৃত্যু অনেকটা বেড়েছে। এবং এই মৃত্যুর সিংহভাগই হচ্ছে কেরালায়। দেশের বাকি রাজ্যগুলিতে মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। ৮০৫ জনের মধ্যে কেরালায় মৃত্যু হচ্ছে ৭০৮ জনের।

সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর থেকেই ভারতে কমছে সংক্রমণ রোগীর সংখ্যা। কমতে কমতে তা দু’লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সংক্রমণ রোগী রয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪ জন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী