বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ট্রাকের ৮ কিলোমিটার দীর্ঘ সারি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন চালকরা।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় আট কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ছোট গাড়ি ও যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। যা দ্রুত কমে আসবে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ার অতিরিক্ত যানবাহনের চাপে এ দীর্ঘ সারি তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা