,

দ্বিতীয় ডোজের গণটিকাদান শুরু, একদিনে পাবে ৮০ লাখ মানুষ

news-image

সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় ভ্যাকসিন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ গণটিকাদান কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

তিনি বলেন, প্রয়োজনে নির্ধারিত সময় বিকেল ৩টার পরও ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু রাখা হবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন হবে। আজ শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড দেখিয়ে আজ তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ২৮ সেপ্টেম্বর একদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে আরও একদিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের