ভিন্ন স্বাদের বেগুনের দোলমা

news-image

নিউজ ডেস্ক : বেগুন খুব পরিচিত একটি সবজি। সারাবছরই পাওয়া যায় এমন সবজিগুলোর মধ্যে বেগুন অন্যতম। কমবেশি সবাই-ই বেগুন ভাজি থেকে শুরু করে বেগুন দিয়ে তৈরি যে কোনো খাবার খেতে খুব পছন্দ করে। তবে বেগুনের তৈরি অসাধারণ স্বাদের একটি পদ হলো বেগুনের দোলমা।

এটি তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক মজাদার এই পদ তৈরির রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. ভাজা বেগুন হাফ কেজি

২. সরিষার তেল এক কাপ

৩. পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ

৪. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৫. টকদই এক কাপ

৬. আদা বাটা এক চা চামচ

৭. রসুন বাটা ২ চা চামচ

৮. মরিচের গুঁড়া ২ চা চামচ

৯. হলুদের গুঁড়া ১ চা চামচ

১০. লবণ স্বাদমতো

১২. তেঁতুল গোলা হাফ কাপ

১৩. চিনি এক চা চামচ

১৪. পাঁচফোড়ন আধা চা চামচ

প্রস্তুত পদ্ধতি- প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, টকদই, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার কষানো মসলার মধ্যে ভাজা বেগুন, তেঁতুল গোলা, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও ভাজা জিরার গুঁড় দিয়ে রান্না করুন।

এরপর অন্য চুলায় প্যান গরম করে সরিষার তেল দিন। গরম তেলে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিন। এবার রান্না করা বেগুন পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিন। অন্তত পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। রান্না শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বেগুনের দোলমা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী