,

আদালতে বুলুসহ ১৫ জনের নাম উল্লেখ

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর চৌমুহনীতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উস্কানিদাতা হিসেবে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯)। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

জবানবন্দিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কমলকে সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী’র আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ফয়সাল ইনাম কমলসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লায় কোরআন অবমাননার ভিডিও ফেসবুকে আপলোড করাসহ বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কমলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। তাকে এ ঘটনার অন্যতম উস্কানিদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল ইনাম কমল (৩৯) বেগমগঞ্জ উপজেলার রাজুল্লাহপুর গ্রামের আবু হানিফের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের