,

এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ ৩ নভেম্বর থেকে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ আগামী ৩ নভেম্বের থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে জানানো হয়, প্রবেশ পত্রে কোন ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে ইউজার আউডি পাসওয়ার্ড ব্যবহার করে এ প্রবেশ পত্র সংগ্রহ করা যাবে। এছাড়া এসএসসি পরীক্ষার উত্তর পত্র ও পরীক্ষার অন্যান্য সামগ্রী আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বোর্ড আওতাধীন সকল জেলা পর্যায়ে পাঠানো হবে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ নভেম্বর থেকে শুরু হবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।

এ ছাড়া, চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এ পাবলিক পরীক্ষা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী