,

সৌদি যুবরাজ একজন ‘সাইকোপ্যাথ’

news-image

অনলাইন ডেস্ক : সাদ আলজাবরি নামে অর্থ বিভাগের সাবেক সৌদি কর্মকর্তা বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ‘সাইকোপ্যাথ’। তিনি দেশটির এক কর্মকর্তাকে হত্যা করতে চেয়েছিলেন। খবর: এনডিটিভি

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘৬০ মিনিটে’ তিনি সৌদি যুবরাজের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেন।

যুবরাজের আর্থিক দুর্নীতির তথ্য যাতে ফাঁস না হয়, এ জন্য চার বছর আগে ওই কর্ম কর্তকর্তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান সাদ আলজাবরি। শুধু তাই নয়, সাবেক এক সৌদি গোয়েন্দা কর্মকর্তাও মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উত্থাপন করেছেন।

তিনি বলেন, ২০১৪ সালে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ। ২০১৫ সালে বাদশাহ আব্দুল্লাহ মারা যাওয়ার পর যুবরাজের বাবা সালমান বিন আব্দুল আজিজ সৌদির সিংহাসনে আরোহণ করেন।

‘৬০ মিনিট’র ওই সাক্ষাৎকারে ভূমিকায় ২০১৯ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়। খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।

রবিবার রাতে দেয়া এ সাক্ষাৎকারে সাদ আলজাবরি দাবি করেন, তাকেও হত্যার জন্য সৌদি আরব থেকে একটি দল পাঠানো হয়েছিল কানাডায়।

সাদ আলজাবরি সৌদি গোয়েন্দা সংস্থার দুই নম্বর নজরদারিতে ছিলেন। ‘সন্ত্রাসবাদ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের