,

রিতা দেওয়ানসহ তিনজনের বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : গানের মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। মামলার অপর দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল হোসেন।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আসামিপক্ষে আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, অপর দিকে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম চার্জ গঠনের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছন ট্রাইব্যুনাল।

২০২০ সালের ৩১ জানুয়ারি ইমরুল হাসান নামে এক আইনজীবী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালাগানের আসরে রিতা দেওয়ান ধর্ম নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

গত বছর ২০ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে পিবিআই প্রতিবেদন দাখিল করে। এরপর গত ২ ডিসেম্বর ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত ১৩ জানুয়ারি রিতা দেওয়ানসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের