,

‘ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না’

news-image

ইসলামপুর প্রতিনিধি : ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে উসকানিমূলক বা রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান। গতকাল রোববার রাতে ইসলামপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষকে কল্যাণের পথে আনতে ধর্মীয় আলোচনার দরকার। তাই বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়নি। ওয়াজ মাহফিল চলবেই। তবে ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে উসকানিমূলক বা রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না।’

আলহাজ্ব ফরিদুল হক খান বলেন, ‘নীতি-নৈতিকতা-মূল্যবোধ লালন ও ধারণা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং এটি তৃণমূল পর্যায়ে ছড়িতে দিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশি ও বিদেশি একটি চক্র মিলে ধর্মীয় অনুভূতিকে আঘাত হেনে দেশের সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে। এদের কোনো ধর্ম ও দল নেই। এই লোকগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’ এর জন্য সবাইকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত কমিটির সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড