,

সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নালিশি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালতে মামলার বাদী লিখিত এ আবেদন করেন। পরে আদালত বাদীর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত মঙ্গলবার (১৯ অক্টোবর) একই আদালতে নাজিম উদ্দীন সুজন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটির আবেদন করেন। অধ্যাপক সিরাজুল ইসলাম বাদে ওই মামলার অপর আসামিরা হলেন- লেখক নেছার আহমেদ ও সাহিত্যিক রাশেদ রউফ। আদালত মামলাটির বিষয়ে আদেশ প্রদানের জন্য আজ (রোববার) দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিত ‘জাতির পিতা’ নামে একটি বইতে সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুকে কটূক্তি করেন। বইটির একাধিক স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বাক্য ও শব্দ ব্যবহার করা হয়। তাই আদালতে মামলাটি দায়েরের আবেদন করা হয়।

বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছে বাদীপক্ষ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। মামলায় কিছু তথ্যগত ভুল থাকায় বাদী এ আবেদন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের