,

২১ নাটক দিয়ে তানজিন তিশার অনন্য অর্জন

news-image

বিনোদন প্রতিবেদক ; ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করেছিলেন। সময়ের স্রোতে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি। তার নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি হয়ে কাজ করেছেন। তবে অপূর্ব-নিশোর নায়িকা হয়ে পেয়েছেন সবচেয়ে বেশি সাফল্য।

সম্প্রতি এই অভিনেত্রী কোটি ভিউয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। এরইমধ্যে তিশা অভিনীত ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।

কোটি ভিউ স্পর্শ করা ২১টি নাটকের মধ্যে রয়েছে- অবুঝ দিনের গল্প, প্রেম ছবি, জীবন, ছেলেটা বেয়াদব, মোবাইল চোর, আমার প্রেম তুমি, খুঁজছি তোমায়, শুনতে কি পাও, মি এন্ড ইউ, অনলি মি, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, দ্য এন্ড, একবার বলো ভালোবাসি, ভালোবাসি তুমি আমি, হঠাৎ দেখা, ভালোবাসা তুই, কেমন যেন তুমি, তাকে ভালোবাসা বলে, শেষটা অন্যরকম ছিল এবং লটস অব লাফ (লল)।

এ সাফল্যকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিন তিশা। তিনি জাগো নিউজকে বলেন, ‘খুব আনন্দ হচ্ছে আমার নাটকের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে। ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এটা দারুণ।’

এই অর্জনে তাকে সামনের দিনগুলোতে প্রেরণা যোগাবে বলেও মনে করেন তিশা। এ জন্য দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। তিনি যোগ করেন, ‘দর্শকের জন্যই এতদূর আসতে পেরেছে। আমি সবসময় এই ভালোবাসাটা পেতে চাই।’

এদিকে তানজিন তিশা বর্তমানে রয়েছেন ঢাকার অদূরে রাঙ্গামাটিতে। সেখানে দুটি নাটকের শুটিং শেষে ফিরবেন। ঢাকায় ফিরে বেশকিছু নাটক এবং ওয়েবে অংশ নেবেন। এছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের