বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরিয়ানের খাবার পাঠানো নিয়ে জেল কর্তৃপক্ষকে অনুরোধ শাহরুখের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শাহরুখ খান ছেলে আরিয়ান খানের সাথে জেলে দেখা করতে যান বৃহস্পতিবার সকাল ৯টা। মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছলেন শাহরুখ। গ্রিল ও কাচের দেওয়ালের ওপারে ছেলে আরিয়ান খান। কথা হল ইন্টারকমে। জেলের ভিতরে বাবা-ছেলের প্রায় মিনিট পনেরোর সাক্ষাৎ। তার পরেই দ্রুত বেরিয়ে যান কিং খান।

জেল সূত্রে খবর, ছেলে ঠিকমতো খাওয়াদাওয়া করছেন কি না, সে বিষয়ে জিজ্ঞেস করেন শাহরুখ। আরিয়ান জানান, জেলের খাবার তার ভাল লাগছে না। শাহরুখ তখন জেল-কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কিনা। জেল-কর্তাদের বক্তব্য, ‘‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে।’’

যানা জায়, বাবার সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের তারকা-সন্তান।

করোনা পরিস্থিতির কারণে জেলের কয়েদিরা তাদের পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারতেন না। সে কারণে দিন কয়েক আগে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন শাহরুখ-গৌরী। সে দিনও নাকি মাকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ-তনয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল