,

সন্তানকে বাঁচাতে কুমিরকে পিষে দিল হাতি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি কুমির ও হাতির একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে পানিতে নেমে এক হাতি কুমিরকে অবলীলায় পিষে মারছে।

গোটা ঘটনাটির এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে শুঁড়ে কুমিরটির লেজ ধরে পানির মধ্যে আছড়ে ফেলছে হাতিটি।

তার পর কুমিরের শরীরের উপর দু’পা তুলে দাঁড়িয়ে পিষে দিচ্ছে তাকে। ভিডিয়োটির শেষ দিকে হাতির সঙ্গে লড়াই করতে করতে একটা সময়ে নিস্তেজ হয়ে পড়তে দেখা যায় কুমিরটিকে। পরে কুমিরটি মারা যায়।

আফ্রিকার জাম্বিয়ায় ঘটনাটি ইউটিউবে প্রকাশ করে একটি ইউটিউব চ্যানেল। আফ্রিকার জঙ্গলের বন্যপ্রাণীদের ভিডিয়ো নিয়মিত ইউটিউবে পোস্ট করেন এই ইউটিউব চ্যানেলটি। এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে ১১ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।

ভিডিয়োর বিবরণে ঘটনাটি সবিস্তারে জানিয়েছে ইউটিউব চ্যানেলটি। লিখেছে, ‘হাতি স্বভাবে শান্ত। কিন্তু সন্তানের নিরাপত্তার প্রশ্নে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। কুমিরটি হস্তিশাবকটির জন্য ওত পেতেছিল। মা হাতি বুঝতে পেরে তৎক্ষণাৎ কুমিরটিকে আক্রমণ করে।

ইউটিউব চ্যানেলটি জানিয়েছে, তাদের হাতে এ ধরনের ভিডিয়ো আগে কখনও এসে পৌঁছয়নি। বিরল মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী।

চ্যানেলটি জানিয়েছে, ভিডিয়োর হাতিটির দাঁত নেই। তবে কুমিরকে আক্রমণের জন্য তার ওজনই যথেষ্ট ছিল। বিপুল ওজনের ভার সহ্য করতে পারেনি কুমিরটি। সূত্র-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের