,

কক্সবাজার থেকে ইকবাল গ্রেপ্তার

news-image

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ও কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কক্সবাজার পুলিশ ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে এই ইকবাল সেই ইকবাল কি-না তা এখনো নিশ্চিত নয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কুমিল্লায় আনার জন্য টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত সকালে জানানো হবে।

অন্যদিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাঁকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।

কুমিল্লা পুলিশের ইকবালকে শনাক্তের জন্য অপেক্ষা করছে কক্সবাজার পুলিশ-প্রশাসন। এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সৈকত এলাকা থেকে ইকবাল হোসেন নামে সন্দেহভাজন একজনকে রাত ১০টায় আটক করা হয়েছে। শনাক্তের জন্য তাকে কুমিল্লা পাঠানো হচ্ছে।

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার জন্য ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে । আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম