,

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা সেই শনাক্ত ব্যক্তির বাড়িতে কেউ নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি কুমিল্লা নগরের সুজানগর এলাকা নূর আহমেদ আলমের ছেলে।

সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ।

সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি কিছু একটা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। আবার ঘন্টাখানেক পর তাঁকে কিছু একটা কাঁধে নিয়ে রাস্তায় সন্দেহভাজনভাবে ঘুরতে দেখা যায়। আর এই এক ঘণ্টার মধ্যে মন্দিরের চিত্র পরিবর্তন হয়। তবে মন্দিরে ভেতরে কোন সিসি ক্যামেরা না থাকায় ভেতরে অই সময় কি ঘটেছে তা জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, ইকবাল হোসেনের বাবা একজন মাছ ব্যবসায়ী। কিন্তু কেন , কাদের জন্য তিনি এই কাজটি করেছেন তা এখনও স্পষ্ট নয়। তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের