,

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ৪৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে তিন দিন ধরে চলতে থাকা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পুলিশের বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেপালের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সমতল এলাকাগুলো বন্যা ও ভূমিধসে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটে এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা বাঝেং-এর আবাসিক এলাকায় বন্যায় নিখোঁজের ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। তবে বৈরি আবহাওয়া উদ্ধার কাজ ব্যহত করছে।

বাইতাদি জেলায় সবচেয়ে বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন বহু লোক। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। সালিয়ান জেলায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কার্নালি প্রদেশেও প্রাণহানী ও ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের