,

জেলে বসে ধর্মগ্রন্থ পড়ছেন শাহরুখপুত্র আরিয়ান

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলার জেরে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কারাগারের আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। এই কাউন্সেলিংয়ে ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে আরিয়ানকে।

ভারতীয় সংবাদমাধ্যমের, কারাগারে বসে ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন আরিয়ান খান। মুসলিম হওয়ায় তাকে কোরআন শরিফ পড়তে দেওয়া হয়েছে। আর আরবাজ মার্চেন্টকে বাইবেল ও মুনমুন ধমেচাকে ভগবত গীতা পড়তে দেওয়া হয়েছে।

জেলে আরিয়ানের কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছে একটি সমাজসেবী সংগঠন এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তিনি জানিয়েছেন, প্রতিদিনই ২-৩ ঘণ্টা কাউন্সেলিং চলে আরিয়ানের। সেখানে শাহরুখপুত্রের সঙ্গে খোলাখুলি কথা বলেন তিনি।

আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে আরিয়ানদের। সেদিনই তার জামিনের পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই কারাবন্দি অবস্থায় আছেন আরিয়ান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের