বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে প্লেন বিধ্বস্ত, ভাগ্যক্রমে বেঁচে গেলেন সব আরোহী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড্ডয়নের পরপরই একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটি দ্বিখণ্ডিত হওয়ার পর আগুন ধরে গেলেও ভাগ্যজোরে অক্ষত রয়েছেন সব আরোহী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৯ অক্টোবর) হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার মুখে পড়ে প্লেনটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ প্লেনটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। এসময় তাতে যাত্রী-ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

প্লেনটি বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড্ডয়নের পরপরই একটি বেড়ার সঙ্গে ধাক্কা লেগে পাশের মাঠে মুখ থুবড়ে পড়ে এবং ভেঙে দুই টুকরো হয়ে যায়। ভেঙে পড়ার পরপরই প্লেনের সামনের অংশে আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই সব আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল