বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নমুনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়ে আমিরাতে গেলেন আরও ২৪৭৭ প্রবাসী

news-image

বিশেষ সংবাদদাতা : হজরত শাহজালাল আন্তর্জাইতক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীকর্মী ও যাত্রী সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে আজ ২০ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে যাওয়া যাত্রীর সংখ্যা ৪০ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে ২৫ জন পজিটিভ হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে যেতে পারেননি।

ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীকে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে একবার ও ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে আরেকবার আরটি-পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ হতে হয়। ইউইএ সরকারের নির্দেশনা অনুসরণ করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপন ও পরীক্ষা চলছে।

ইউএইগামী প্রবাসীকর্মীদের জন্য সরকার বিনামূল্যে করোনার টেস্ট করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শুরুর দিকে কিছুটা ঝামেলা (এক সঙ্গে শতশত যাত্রী নমুনা পরীক্ষার জন্য হাজির হওয়ার কারনে হইচই ও হট্টগোল) থাকলেও বর্তমানে সুষ্ঠুভাবে করোনার পরীক্ষা শেষে ইউএইতে যাত্রীরা যাচ্ছেন। বর্তমানে প্রতিদিন ১০টি ফ্লাইটে গড়ে প্রায় তিন হাজার প্রবাসীকর্মী ও যাত্রীরা যাচ্ছেন।

বিমানবন্দর হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ২ হাজার ৪৭৭ জন নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি। ফলে সব যাত্রী ইউএই যেতে পেরেছেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল