বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবাশ্মের সন্ধানে বৃহস্পতির গ্রহাণু খুঁড়বে লুসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জগৎ রহস্যময়। আর মহাবিশ্ব আরও বেশি রহস্যময়। আমরা যে সৌরজগতে বাস করি, বিজ্ঞানীরা তারই সব খুঁটিনাটি এখনো জানতে পারেননি। কিন্তু তাই বলে বিজ্ঞান থেকে নেই, বিজ্ঞানীরা থেমে নেই। তারা জানতে চান, সৌরজগতের গ্রহ-উপগ্রহ, গ্রহাণু কিভাবে তৈরি হলো; পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা।

এ কারণে সৌর পরিবারের সদস্য বৃহস্পতির কয়েকটি গ্রহাণুর উপরিভাগে পরীক্ষা চালাতে চান বিজ্ঞানীরা। সেখানে ‘জীবাশ্মে’র সন্ধান পেতেই তাদের এ পরীক্ষা।

এ নিয়ে স্থানীয় সময় শনিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি মহাকাশ যান সেখানে পাঠানোর কথা রয়েছে। ‘লুসি’ নামের ওই মহাকাশ যান ওই গ্রহণুগুলোর পৃষ্ঠদেশ খুঁড়ে দেখবে সেখানে ‘জ্বীবাশ্ম’ আছে কিনা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতির এ গ্রহাণুগুলো সৌরজগতের একেবারে শুরুর দিককার। এ কারণে এগুলোর উপর গবেষণা চালালে সৌরজগতের গঠন সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে।

ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এললাস ভি রকেট লসিকে স্থানীয় সময় ৫টা ৩৪ মিনিটে বৃহস্পতির গ্রহাণুগুলোর উদ্দেশে যাত্রা শুরু করবে। এক যুগ ধরে চলবে এ অভিযান। এতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৯৮১ মিলিয়ন ডলার। দীর্ঘ এ অভিযানে লুসি সাতটি গ্রহাণুর পৃষ্টদেশে অনুসন্ধান চালাবে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় একটি বিখ্যাত মানব জ্বীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল, যা আমাদের অস্তিত্ব সম্পর্কে ব্যাপক ধারণা দিয়েছিল। ওই জ্বীবাশ্মকে নাম দেয়া হয় লুসি। এবার সেই নামটিই ব্যবহার করা হলো মহাকাশে অনুসন্ধানী যানটির ক্ষেত্রেও।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল