দিনভর থেমে থেমে বৃষ্টির আভাস, বন্দরে সংকেত বহাল

news-image

আজও সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রোদের দেখাও মিলতে পারে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ। তিনি জানান, সোমবারের মতোই থাকতে পারে আজকের আবহাওয়া। তবে আজ কিছুটা বৃষ্টির পরিমাণ কম হতে পারে। মাঝে মধ্যে রোদের দেখাও মিলতে পারে।

তিনি জানান, দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির প্রবণতা আরও দুদিন থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝোড়োবৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি দুর্বল অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী