,

‘বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই’

news-image

অনলাইন ডেস্ক : ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ তারা গত এক যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।’ ‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে—এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেল’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আবার তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে। তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। রাজনীতির দুষ্টচক্রে আবর্তিত তারা। এ থেকে তারা বের হতে পারছে না।’

গতকাল সকালে নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো। তারা আবার নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং সহযোগিতা করছে।’

সরকারের মেগাপ্রকল্পগুলো নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগাপ্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের