ঘরের শত্রুই আমাদের ক্ষতির জন্য যথেষ্ঠ : কাদের

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঘরে শত্রু থাকলে বাইরের শত্রুর প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আজকে আপনাদের মাঝে প্রাতযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা হওয়া ভালো, সুষ্ঠ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে অসুস্থ করবেন না, আমরা নিজ দলের লোক, বিপদে আপদে সবাই এক, সুসময়ে দুঃসময়ে এক থাকতে হবে, এক জায়গায় আমাদের বসতে হবে। আমরা আজকে নিজেরা শত্রুতা করে, বাইরের শত্রুদের ডেকে আনবেন না। নিজে ঘরে যদি শত্রু থাকে, তাহলে বাইরের শত্রু আর লাগে না। ঘরের শত্রুই আমাদের ক্ষতির জন্য যথেষ্ঠ। কাজেই ঘরের মধ্যে শত্রুতা ডেকে আনবেন না।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য সানজিদা খানম, শাহাবুদ্দিন ফারাজী, ইকবাল হোসেন অপু, আওয়াল ঢালী, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী