,

বায়তুল মোকাররম এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা, পাঁচজন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করেছে ডিবি ও পুলিশ।

আজ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে দুজনকে আটক করেছে ডিবি। এর আগে পুলিশের হাতে আটক হন তিনজন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায়। এই নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বায়তুল মোকাররম এলাকায় যারা বিশৃঙ্খলায় জড়িত, তারা কোনো দলের নেতৃস্থানীয়। আর যারা আটক হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের