,

ভারতে দসেরার মিছিল পিষে চলে গেলো গাড়ি, বহু হতাহত (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এখনও স্মৃতিতে টাটকা লখিমপুর খেরির ঘটনা। এর মধ্যেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতেরই ছত্তীসগঢ়ের জশপুরে। শুক্রবার ‘দসেরা’-র একটি মিছিল বেরিয়েছিল জশপুরের পথলগাঁও এলাকায়। ভিড়ে ঠাসা সেই মিছিল চলাকালে একটি গাড়ি আচমকা এসে ধাক্কা মারে ঠিক মাঝ বরাবর। গাড়ির ধাক্কায় চারিদিকে ছিটকে পড়ে যান মিছিলে অংশ নেওয়া মানুষেরা। মাটিতে পড়ে থাকা কয়েকজনকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। খবর আনন্দবাজার অনলাইনের।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। কয়েকজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাকি আহতদের চিকিৎসা চলছে। কোনও কোনও সূত্র বলছে, ৪ জনের মৃত্যু হয়েছে। আবার কোনও সূত্রের, মারা গেছেন একজন।

স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়, আগে থেকেই খবর পাওয়া গিয়েছিল ওই গাড়িতে গাঁজা আছে। জনবহুল রাস্তায় সেই গাড়িটি এসে পড়ায় স্থানীয় লোকজন ওই গাড়ির দিকে ছুটে যান। সেই গাড়িতে থাকা অপরাধীকে প্রায় ধরে ফেলেন স্থানীয়রা। সেই সময়েই পালাতে গিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয় অপরাধী। সামনে ভিড় থাকায় ছুটে আসা গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কয়েকজন।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তার পর স্থানীয় থানা ও জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড