বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনার জেরে ঢাকায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

news-image

সংঘর্ষের মধ্যে তিন বিক্ষোভকারীকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে

সংঘর্ষের মধ্যে তিন বিক্ষোভকারীকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে

বাধা পেয়ে মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন তাঁরা। অপরদিকে তাঁদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে পুলিশ সদস্যরা শটগানের গুলিও ছোড়েন।

দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় আধা ঘণ্টার মতো সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই বিক্ষোভকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়জিদুর রহমান বলেছেন, তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ
সংঘর্ষের মধ্যে তিনজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আবদুল আহাদ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল