বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি কুচক্রী মহল সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে

news-image

নেত্রকোনা প্রতিনিধি : একটি কুচক্রী মহল আমাদের এই দেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। আবহমানকাল ধরেই আমাদের এই দেশের লোকজন এক সঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু তারা এটা চায় না তাই অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার বেলা ১১টার দিকে নেত্রকোনা স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, সরকার যারা এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে যে অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যে দেশে রেলপথ যতো উন্নত সেই দেশ ততো উন্নত। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৫৬টি রেলস্টেশনের উন্নত করার কাজ চলমান রয়েছে। এর মধ্যে পূর্ব অঞ্চলের ২৭টি স্টেশনের কাজ হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন-নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খানসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল