বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তফা পুরস্কার পেলেন ৫ মুসলিম বিজ্ঞানী

news-image

অনলাইন ডেস্ক : ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয়। ইরানের চালু করা এ পুরস্কারকে ওআইসিভুক্ত দেশগুলোর মুসলমান বিজ্ঞানীদের জন্য ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

চার ক্যাটাগরিতে দেওয়া হয় মোস্তফা পুরস্কার। এগুলো হলো— তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি; জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি; ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র।

পুরস্কারপ্রাপ্তরা ১০ লাখ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা। তাকে পুরস্কার দেওয়া হয়েছে তার ‘এফ-থিউরির’ জন্য।

বাংলাদেশি বিজ্ঞানী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসান পেয়েছেন মোস্তফা পুরস্কার।

লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ পুরস্কার পেয়েছেন ‘রেনাল এবং কার্ডিয়াক অ্যালোগ্রাফ্ট ফল উন্নত করতে অভিনব থেরাপি’র জন্য।

মোহাম্মদ ইকবাল চৌধুরীকে পুরস্কার দেওয়া হয়েছে ‘থেরাপিউটিক অ্যাপ্লিকেশগুলোর সঙ্গে আকর্ষণীয় অণু আবিষ্কারের’ জন্য।

পুরস্কার পাওয়া অপর মুসলিম বিজ্ঞানী হলেন ইয়াহইয়া তায়ালাতি।

মোস্তফা পুরস্কার শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। ২০১৫ সালে এ পুরস্কার চালু হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল